খাটে স্ত্রী ও দুই মেয়ের রক্তাক্ত লাশ, গ্রাম্য চিকিৎসক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
মানিকগঞ্জের ঘিওরে নিজ ঘরে খাটের ওপর থেকে স্ত্রী ও ২ মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর গৃহকর্তা এক গ্রাম্য দন্তচিকিৎসককে আটক করেছে পুলিশ।শনিবার (৭ মে) দিবাগত রাতে ঘিওর উপজেলার আঙ্গুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম আসাদুজ্জামান রুবেল (৪০)। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি একজন গ্রাম্য দন্তচিকিৎসক। বানিয়াজুরী এলাকায় তার একটি চেম্বার রয়েছে।
নিহত লাভলী আক্তার (৩৫) গৃহিণী ছিলেন, বড় মেয়ে ছোঁয়া (১৬) বানিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়ে কথা (১২) বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন।
এলাকাবাসী জানান, ২০ বছর পূর্বে আসাদুজ্জামান রুবেল প্রতিবেশী সাইজুদ্দিনের মেয়ে লাভলী আক্তারকে বিয়ে করেন। দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে একটি টিনের ঘরে থাকতেন। তিনি প্যারামেডিক্যাল থেকে দন্তচিকিৎসার কোর্স শেষ করে এলাকায় দাতের চিকিৎসা করতেন। কয়েকদিন আগে একজনকে ভুল চিকিৎসার কারণে তার এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার সকালে সেই জরিমানার টাকা পরিশোধের কথা ছিল বলে জানা গেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে আসি। নিজঘরে এক গৃহবধূ ও দুই কন্যাকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘরের ভেতর খাটের ওপর তিনজনের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর আত্মগোপনে ছিলেন। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঋণগ্রস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। এসব কারণেই তিনি হয়তো স্ত্রী ও ২ কন্যাসন্তানকে হত্যা করে থাকতে পারেন।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করি অল্প সময়ের মধ্যেই রহস্য উদঘাটন করতে পারবো।
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট







